সর্বশেষ

সারাদেশ

ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে শক্তিশালী করুন : চকরিয়ায় সালাহউদ্দিন

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৬ দিনব্যাপী গণসংযোগ করছেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয়রা উচ্ছ্বাসের সঙ্গে সালাহউদ্দিন আহমদকে ফুলের মালা, পাপড়ি ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। সালাহউদ্দিনও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোটের আহ্বান জানান।

খিলছাদক স্টেশনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণের জন্য ধানের শীষে ভোট দিন।'

সালাহউদ্দিন আরও বলেন, 'বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তি পাবে। আমাদের সব পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা এবং উদ্যোগই এদেশের মানুষকে কেন্দ্র করে। আসুন, সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। আমরা ক্ষমতায় এলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব যা শহিদদের প্রত্যাশা এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।'

এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন