সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” : প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক

মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের ‘গোপন অস্ত্র’ ব্যবহারের দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই অস্ত্রকে ‘ডিসকম্বোবুলেটর’ নামে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি অকার্যকর করে দিয়েছিল, যার ফলে অভিযান সফল হয়।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ অস্ত্র সম্পর্কে তাঁর বিস্তারিত কিছু বলার এখতিয়ার নেই। তবে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত একাধিক প্রযুক্তিগত সক্ষমতার সমন্বিত ব্যবহারের কথাই ‘গোপন অস্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। বাস্তবে এমন কোনো আলাদা অস্ত্রের অস্তিত্ব নাও থাকতে পারে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা ও প্রতিরক্ষা অবকাঠামো অচল করতে সাইবার সরঞ্জাম ব্যবহার করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের সেনাদের বিভ্রান্ত করতে বিদ্যমান শব্দব্যবস্থাও সক্রিয় করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অ্যাকটিভ ডিনায়েল সিস্টেম (এডিএস) নামে একটি তাপ বিকিরণ অস্ত্র ব্যবহার করে আসছে। এটি প্রাণঘাতী নয় বলে দাবি করা হয়। বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে তৈরি অদৃশ্য রশ্মি মানুষের ত্বকে তীব্র গরম অনুভূতি সৃষ্টি করে, ফলে লক্ষ্যবস্তু সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। তবে মাদুরোকে আটক করার সময় এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার কয়েক দিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভেনেজুয়েলার এক নিরাপত্তারক্ষীর সাক্ষাৎকার থাকার দাবি করা হয়। ওই সাক্ষাৎকারে নিরাপত্তারক্ষী বলেন, অভিযানের সময় এমন একধরনের তীব্র শব্দতরঙ্গ অনুভূত হয়েছিল, যাতে তাদের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। তাঁর দাবি, অনেকের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে এবং কেউ কেউ রক্তবমিও করেন। তবে এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

৩ জানুয়ারি ভেনেজুয়েলার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হয়। শুরুতে দেশটির রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়, যাতে হেলিকপ্টার ও অন্যান্য বিমান নির্বিঘ্নে অগ্রসর হতে পারে।

অভিযানে যুক্তরাষ্ট্রের ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে বোমারু ও নজরদারি বিমানসহ ১৫০টির বেশি উড়োজাহাজ ব্যবহার করা হয়। সামরিক সূত্র জানিয়েছে, উপকূলীয় শহর হিগুয়েরোতে হামলার জন্য একমুখী ড্রোন ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। শহরটি ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত।

ফোর্ট টিউনা সামরিক কমপ্লেক্সে মার্কিন বাহিনীর অবতরণের একটি ভিডিওতে গুলির শব্দ শোনা যায়, যা সামরিক বিশেষজ্ঞদের মতে আক্রমণকারী হেলিকপ্টারের স্বয়ংক্রিয় কামানের শব্দ হতে পারে।

তবে ঠিক কোন স্থানে এবং কীভাবে মাদুরোকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন