সর্বশেষ

সারাদেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ থেকে কামরুজ্জামান বহিষ্কার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য কামরুজ্জামান ভুঁইয়া লুটুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিভিন্ন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ৩৪ অনুচ্ছেদের ‘গ’ উপধারা প্রয়োগ করে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে গত রোববার (২৫ জানুয়ারি) রাতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন