সর্বশেষ

সারাদেশ

বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানা হবে পূর্ণাঙ্গ উপজেলা: মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা হবে।

তিনি বলেন, 'বিএনপি সরকার গঠিত হলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা উপভোগ করতে পারবে।'

মোশাররফ হোসেন আরও বলেন, 'নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে। এবারের নির্বাচন জনগণের। জনগণের মার্কা ধানের শীষ, উন্নয়নের মার্কাও ধানের শীষ।'

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। মোশাররফ হোসেন উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা আজও উন্নয়নের সাক্ষ্য বহন করছে। এছাড়া নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

১২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন