সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশকিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকা কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে তার প্রচার কার্যক্রমের সূচনা হয়।

প্রচারণার শুরুতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, “কোনাখালী এলাকায় আমি সব সময়ই এগিয়ে থেকেছি। এবার এমনভাবে এগিয়ে থাকতে চাই, যেন এই রেকর্ড কেউ ভাঙতে না পারে।” অতীত স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রায় তিন দশক আগে হেঁটে হেঁটে এসে এই এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তারা। আজ সেখানে গড়ে উঠেছে আধুনিক স্থাপনা। সেই ঐতিহ্যবাহী কোনাখালী থেকেই তার নির্বাচনী যাত্রা শুরু হলো।

পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া ও সিকদারপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত পথসভায় তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। গণসংযোগকালে স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। কক্সবাজার-১ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তার স্ত্রীও একবার এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন