সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে ধর্মীয় কটূক্তি: ফেসবুক পোস্টের অভিযোগে গ্রেফতার ১

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের বিষয়ে কটূক্তিমূলক একটি ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা মো. শাহীন। তিনি যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতের দিকে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন।

পোস্টটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

মুরাদনগর থানা পুলিশ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মো. শাহীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হাসান খান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, 'এই ঘটনায় সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কোনো বিদেশি সংস্থা এর সঙ্গে জড়িত কি না।'

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন