সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব শান্তি মঞ্জিল দরবার শরীফে আখেরি মোনাজাতের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ১১১তম বাৎসরিক ওরশ শরীফ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিন দিনব্যাপী এই ধর্মীয় মহাসমাবেশের শেষ দিনে দেশ ও বিদেশ থেকে আগত লাখো লাখো মুসুল্লীর সম্মিলিত আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার প্রাঙ্গণ।

রবিবার সকালে দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর হযরত খাজা গোলাম মেহেদীর পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বাংলাদেশের সার্বিক অগ্রগতি, হানাহানিমুক্ত সমাজ গঠন এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় খাজা এনায়েতপুরী (রঃ)-এর আওলাদগণসহ বিশিষ্ট আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোনাজাতে ইসলামের শান্তির আদর্শ, রাসুলুল্লাহ (সা.)-এর অনুসৃত সত্য তরিকা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ইসলামকে জীবনব্যবস্থার আদর্শ হিসেবে গ্রহণ করে মানবিকতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে জীবন পরিচালনার আহ্বান জানানো হয়। হিংসা-বিদ্বেষ পরিহার করে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং খাজা এনায়েতপুরী (রঃ)-এর শান্তি, আদব, মোহাব্বত, বুদ্ধি ও সাহসের পথ হৃদয়ে ধারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মীয় মহাসমাবেশে হামদ-নাত, জিকির-আজকার ও ধর্মীয় আলোচনায় দিন-রাত মুখরিত ছিল পুরো এলাকা। প্রথম দিন জুমার নামাজের পর মাজার জিয়ারত ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওরশের কার্যক্রম শুরু হয়।

ওরশে ভারতের আসামসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী মুসল্লী ছাড়াও বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আখেরি মোনাজাত শেষে মুসল্লীরা শৃঙ্খলাবদ্ধভাবে বহর নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

উল্লেখ্য, মহান মুর্শিদ হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) বাংলা ১৩৫৮ সনের ১৮ ফাল্গুন ইন্তেকাল করেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমানেও বাংলাদেশ ও ভারতের অন্তত বারো শতাধিক দরবার ও খানকা শরীফ থেকে ইসলামের শান্তির বাণী প্রচার করা হচ্ছে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন