সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, লাখ টাকা জরিমানা

আশরাফুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার পরিচালিত এ অভিযানে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানকালে পুরাতন বাজারের মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামের একটি খেজুরের দোকানের গোডাউনে বিপুল পরিমাণ পচা ও খাওয়ার অনুপযোগী খেজুর পাওয়া যায়। পরে প্রায় ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে ভেজাল গুড় মজুতের প্রমাণ পাওয়ায় প্রায় ৩০ কেজি গুড় ধ্বংস করা হয়। অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত ৪ কেজি অননুমোদিত রঙ জব্দ করে নষ্ট করা হয়। পাশাপাশি শিশুখাদ্যের সঙ্গে খেলনা রাখার অপরাধে প্রায় ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনুপযোগী হওয়ার সত্যতা নিশ্চিত করেন। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে র‍্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন