সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুটকৃত পণ্য

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি ছিনতাই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বিভিন্ন মালামাল ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের আরামবাগ গ্রামের আক্তার আলীর ছেলে মো. এনামুল হক (এনা, ৪৬), মাঝপাড়া গ্রামের মৃত কাওসার আলীর ছেলে মো. রুবেল (৩৮) এবং শান্তির মোড় এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আওয়াল (৪০)। শনিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মামলার বাদী মো. রবিউল হক জানান, গত ১৪ জানুয়ারি ভোরে তিনি অটোরিকশাযোগে শহরের পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণালংকার, পোশাক, বিভিন্ন ব্যাংকের চেকবই ও কার্ডসহ ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন