সর্বশেষ

সারাদেশ

পাংশায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) এবং একই এলাকার সাইদুলের ছেলে সজীব (১৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় তারা রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ প্রত্যক্ষদর্শীরা যানবাহনের ধরন সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি। নিহতদের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে তিনি জানান।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন