সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশতারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

পত্নীতলায় মেয়েকে নদীতে ফেলে পুলিশের কাছে মায়ের আত্মসমর্পণ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় এক মা তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে দিয়েছেন।

তবে স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে। পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামের এক নারী থানায় উপস্থিত হয়ে জানান, তিনি মাহমুদপুর ব্রিজ থেকে তার কন্যা শিশুকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। একই সঙ্গে তিনি পুলিশের কাছে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান।

এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় খমির শেখ নামের এক ব্যক্তি শিশুটিকে নদীর পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই মানসিক অসুস্থতার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমরা তার মানসিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, থানায় এসে ওই নারী সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তিনি নিজে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছেন। শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে সন্তানের নিরাপত্তা ও মায়ের মানসিক চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস নেওয়া হয়েছে।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন