সর্বশেষ

সারাদেশ

গোলকাজুল নিখোঁজ: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজলকে কেন্দ্র করে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অবৈধভাবে ভারতে গরু চোরাচালানের সময় গোলকাজুল নিখোঁজ হলেও ঘটনার সঙ্গে জড়িত নয়- এমন নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ এবং গোলকাজুল নিখোঁজ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, আসামি নুরুল ইসলামের ভাই সোহেল রানা, তার চাচা নাজমুল হোসেন, আটককৃত কামরুল ইসলামের স্ত্রী সাবানা বেগম, আসামি নেজামের স্ত্রী পারুল বেগমসহ অন্যান্য স্বজনরা।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন