সর্বশেষ

সারাদেশ

ভোলাহাটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নবাগতরা বিএনপিতে যোগ দেন।

নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভোলাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাঁদের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপির আদর্শ, কর্মসূচি ও বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও দেশ রক্ষার আন্দোলনে বিএনপিতে যারা যুক্ত হচ্ছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়া হবে। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন