সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ১০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি পিকআপ ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লারের ছেলে জব্বার মোল্লা (১৫), মোছা মোল্লা (৩০) এবং একজন অজ্ঞাত পরিচয় নারী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার ডোবরা ইউনিয়নের জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষে পিকআপে বাড়ি ফিরছিলেন। পথে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশকে ঘটনাস্থলের খবর দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত চলছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন