সর্বশেষ

সারাদেশ

দাউদকান্দিতে বাস দুর্ঘটনা: ৪ জনের মৃত্যুর ঘটনায় বাসমালিক গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনায় বাসটির মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ইউসুফ মাঝি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাও দুর্ঘটনার কবলে পড়ে।

এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে, বাসের এক শিশু যাত্রী এবং এক নারী নিহত হন। এ ছাড়া আহত হন অন্তত ২৬ জন যাত্রী।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, রোববার ইউসুফ মাঝিকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন