সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

জামালপুরে জিহাদ হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, গ্রেপ্তার ও শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

রোববার (১১ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর–টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত ও চাচাতো ভাই সাকিসহ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. মুন্না (২০), সাইফুলের ছেলে মো. সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫)সহ তাদের সহযোগীরা জামে মসজিদের পেছনে জিহাদকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো সকল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে দাবি করেন তারা।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে জানান, মামলার প্রধান আসামিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ জানুয়ারি সন্ধ্যায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে তিনজনকে নামীয় ও আরও ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন