সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাগুরা 
স্টাফ রিপোর্টার, মাগুরা 

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলার নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জাসদ নেতা বাসারুল হায়দার বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র জোরপূর্বক একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে বন্দি করেছে, যা মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ। তারা বলেন, এ ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ হলেও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানতে অস্বীকৃতি জানাচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনিজুয়েলা মার্কিন প্রভাবমুক্ত হয়ে জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং তেলসহ প্রাকৃতিক সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট মাদুরো সেই নীতিই অনুসরণ করছেন। তাদের দাবি, কথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে ভেনিজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল এবং সরকার পরিবর্তনের অপচেষ্টা চলছে।

সমাবেশ থেকে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাগুরার ইছাখাদায় গরু চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন