সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

খুলনায় আবারও জোড়া হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় গত ১৬ মাসে ৫১টি হত্যাকাণ্ডের পর আবারও পরপর দুইটি হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার রাত পৌণে ১টার দিকে খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল বাছেদ বিকুল (যুবক) নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।

এর আগে খুলনার ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম রাজীব হোসেন ওরফে ঘাউড়া রাজীব। গত শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) সক্রিয় ক্যাডার ছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তিন মাস আগে তিনি গোপালগঞ্জ থেকে খুলনায় আসেন এবং ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর তার ফুলে ওঠা লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজীবের দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন জানান, বিয়ের আগে রাজীবের অতীত সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে জানতে পারেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটির নিষ্পত্তি হলেও কিছু মামলা এখনও চলমান।

পরপর দুই হত্যাকাণ্ডে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, পরিবার আইনগত ব্যবস্থা নিলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
 

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন