সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

রাজধানীতে শীতার্তদের পাশে নতুনধারা বাংলাদেশ এনডিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ফুটপাতে ঘুমানো শীতার্তদের পাশে দাঁড়াল নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। গত রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করেন এনডিবির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা নেতৃত্ব দেন। দলের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিটি সম্পূর্ণ দলীয় অর্থায়নে আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোমিন মেহেদী বলেন, “অনেকে নির্বাচনের সময় সামাজিক সেবাকে দেখানোর জন্য ব্যবহার করেন। কিন্তু নতুনধারা বাংলাদেশ বরাবরই জনবান্ধব রাজনীতি করে, শুধুমাত্র লোক দেখানো নয়। আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করি।”

তিনি আরও বলেন, “শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ভাসমান ও শীতার্তদের পুনর্বাসনের জন্যও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি। নতুনধারার প্রতিটি নেতা-কর্মী লোভ-মোহহীনভাবে দেশের ও মানুষের কল্যাণে নিবেদিত।”

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নতুনধারা বাংলাদেশ এনডিবি ভাসমান ও শীতার্ত মানুষদের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন