সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভের মাঝে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে চলমান বিক্ষোভের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে ইরানকে “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন ইরানজুড়ে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তাদের জানিয়ে দিয়েছি— যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব।”

হিউইট উল্লেখ করেন, বিক্ষোভে ইতোমধ্যেই বহু মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, “নিহতদের মধ্যে কিছু মৃত্যু পদদলিত হয়ে ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে নাও হতে পারে।”

এর আগে গত শুক্রবারও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়ে বলেছিলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের “উদ্ধারে এগিয়ে আসবে।”

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক।

এছাড়া, হিউইটের রেডিও অনুষ্ঠানে ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে ট্রাম্প বলেন, “আপনাদের স্বাধীনতার পক্ষে দৃঢ় থাকতে হবে… আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। একসময় আপনার দেশ ছিল একটি মহান দেশ।”

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন