সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনের জন্য রাজনীতিবিদদের সংলাপ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও অহিংসভাবে আয়োজনের লক্ষ্যে একটি সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) উদ্যোগে বৃহস্পতিবার কুমিল্লা নগরীর একটি হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত সংলাপে বক্তারা বলেন, আসন্ন নির্বাচন শুধু রাজনৈতিক দলের নয়, সাধারণ জনগণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তাই প্রার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য।

ম্যাফের সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সংলাপে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াঁ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব-জামায়াত কুমিল্লা মহানগর সভাপতি কাজী নাজির আহম্মেদ, ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার প্রধান সমন্বয়ক মোঃ সিরাজুল হক, কুমিল্লা-৪ আসনের এম পি পদপ্রার্থী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

উল্লেখ্য, এই উদ্যোগ ইউকেএইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত “বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস)” প্রকল্পের সহায়তায় সম্পন্ন হয়েছে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন