সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

এলপিজি সংকট মোকাবিলায় আমদানি ও উৎপাদনে কর পুনর্বিন্যাসের উদ্যোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকট ও মূল্য অস্থিরতা সামাল দিতে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর কাঠামো পুনর্নির্ধারণের সুপারিশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

একই সঙ্গে এলপিজি আমদানিতে ব্যাংক ঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপিজিকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি পাঠিয়েছে। একই দিনে এলপিজি আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ও এলসি সংক্রান্ত আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পৃথক চিঠি দেওয়া হয়েছে।

এনবিআরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়। শিল্প ও গৃহস্থালি-উভয় খাতেই এর ব্যবহার ব্যাপক। শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দেশে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের ঘাটতির কারণে এলপিজির চাহিদা হঠাৎ বেড়ে যায়। চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি, ফলে বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার ওপর।

সাম্প্রতিক সময়ে এই সংকট নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষাপটে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সঙ্গে বৈঠক করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৈঠকে এলপিজির আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট ও কর কাঠামো পুনর্বিবেচনার প্রস্তাব ওঠে এবং বাজার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে ১৮ ডিসেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়। সেখানে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি তুলে নিয়ে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদনে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে এসব সিদ্ধান্ত কার্যকরের আগে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কতটা কমবে, সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণের ওপর জোর দেওয়া হয়েছিল।

উপদেষ্টা পরিষদের এই প্রস্তাব লোয়াব নেতাদের সঙ্গে আলোচনায় উপস্থাপন করা হলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এতে একমত পোষণ করে। যদিও বৈঠকে লোয়াব আমদানি পর্যায়ে ১০ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ ভ্যাট আরোপের দাবি জানায়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, এলপিজিকে সবুজ জ্বালানি হিসেবে বিবেচনা করে গ্রিন ফান্ড থেকে সহজ শর্তে ঋণ সুবিধা দিলে খাতটির বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব হবে। এতে সরকার নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলেও উল্লেখ করা হয়।

সবশেষে বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি সংশ্লিষ্ট ঋণ ও এলসি আবেদন দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন