সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি নোটিশ জারি করে সংগঠনটি। নোটিশে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে একই দিন বেলা তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকে দাবিগুলো মেনে নেওয়া হলে বিক্রি পুনরায় শুরু হবে, অন্যথায় বন্ধই থাকবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সমিতি। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেন নেতারা। পরে সন্ধ্যায় কর্মসূচি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন