সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, মাগুরা 
স্টাফ রিপোর্টার, মাগুরা 

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যার শিকার হয়েছেন আকিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসী।

বুধবার ভোর ৪টার দিকে ইছাখাদা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

নিহতের ছেলে সাইমন অভিযোগ করে বলেন, তার বাবা পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতের গাড়িতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ভোররাতে ইছাখাদা বাজারে নামলে একই গ্রামের মিলন, সত্তার, মনিরুল, রশিদসহ কয়েকজন তাকে গরু চোর আখ্যা দিয়ে গণধোলাই দেয়।

সাইমনের দাবি, মারধরের সময় অভিযুক্তরা আকিদুল ইসলামের মোবাইল ফোন ব্যবহার করে বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করে। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগেও প্রতিপক্ষরা তার বাবার কাছে চাঁদা দাবি করেছিল। টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আরও জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

এদিকে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বুধবার ভোররাতে মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় ইছাখাদা এলাকায় আসলে স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করে। একপর্যায়ে গরু ফেলে পালানোর সময় আকিদুল ইসলাম জনতার হাতে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন