সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশরাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

মাদুরো ইস্যুতে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

এক বক্তব্যে তিনি বলেন, 'এসে আমাকে ধরুন। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি।'

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্য করেন পেত্রো। তিনি অভিযানের তীব্র সমালোচনা করে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় বোমা হামলা চালায়, তবে তার ভয়াবহ পরিণতি হবে।

পেত্রোর ভাষ্য, 'যদি তারা বোমা ফেলে, তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবে। আর যদি এমন একজন প্রেসিডেন্টকে আটক করা হয়, যাকে দেশের বড় একটি অংশ ভালোবাসে ও সম্মান করে, তাহলে তারা জনগণের ‘জাগুয়ার’কে মুক্ত করে দেবে।'

তিনি আরও বলেন, তিনি শপথ করেছিলেন আর কখনো অস্ত্র হাতে নেবেন না। তবে মাতৃভূমির জন্য প্রয়োজন হলে আবার অস্ত্র ধরতেও পিছপা হবেন না।

পেত্রোর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, 'মাদুরোও ঠিক একই কথা বলেছিল!' আরেকজন লেখেন, 'হ্যাঁ, মাদুরোও এমনটাই বলেছিল-এটা অসম্ভব কিছু নয়।'

মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত।

ট্রাম্প বলেন, 'কলম্বিয়াও খুব অসুস্থ। দেশটি চালাচ্ছে একজন অসুস্থ মানুষ, যে কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসে। আমি বলে দিচ্ছি, সে আর বেশি দিন এটা করতে পারবে না।'

এছাড়া মাদুরোকে আটক করার পর ট্রাম্প মন্তব্য করেন, কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর ভাবনাটি তার কাছে 'ভালোই শোনাচ্ছে'। একইসঙ্গে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও সতর্কবার্তা দেন।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এরই মধ্যে হোয়াইট হাউজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যঙ্গ করে মন্তব্য করেছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, 'মাদুরোর সুযোগ ছিল, কিন্তু এখন আর নেই।'

উল্লেখ্য, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র মাদুরোকে ধরিয়ে দিতে পুরস্কারের পরিমাণ বাড়ানোর পর এক আবেগঘন ভাষণে মাদুরো বলেছিলেন, 'এসে আমাকে ধরুন। আমি এখানেই মিরাফ্লোরেসে তার (ট্রাম্পের) জন্য অপেক্ষা করছি। দেরি করবেন না, কাপুরুষ।'

সম্প্রতি হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ৬১ সেকেন্ডের একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রবিরোধী মাদুরোর ব্যঙ্গাত্মক বক্তব্যের পাশাপাশি তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের দৃশ্য তুলে ধরা হয়। ভিডিওতে ট্রাম্পের সংবাদ সম্মেলনের অংশও রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, 'মাদুরো তার সুযোগ পেয়েছিলেন, কিন্তু এখন আর নেই।'

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন