সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

এলপিজির মূল্যবৃদ্ধি কারসাজির ফল, ব্যবস্থা নেয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। এই সুযোগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। বিষয়টি নজরে আসার পর প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বাজারে দাম বাড়ার পেছনে কোনো প্রকৃত সরবরাহ সংকট নেই; এটি সম্পূর্ণভাবে একটি কারসাজির ফল।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত- এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই এই কাজ করেছেন। ইতোমধ্যে যেসব দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে, সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একযোগে কাজ করছে। বিভিন্ন এলাকায় জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার খবর ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে।

এলপিজি খাতের কাঠামো সম্পর্কে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে আসে। রাষ্ট্রায়ত্ত পর্যায়ে ইস্টার্ন রিফাইনারি থেকে অল্প পরিমাণ প্রোপেন-বিউটেন উৎপাদন করে এলপিজি সরবরাহ করা হয়।

তিনি জানান, জ্বালানি সচিব ও বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, চলতি মাসে এলপিজির আমদানি আগের মাসের তুলনায় বেশি হয়েছে, ফলে সরবরাহ ঘাটতির কোনো কারণ নেই।

এলপিজির দাম নিয়ন্ত্রণে সরকার চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় টিম পাঠিয়েছে এবং ঢাকায়ও নজরদারি জোরদার করা হবে বলে জানান তিনি। তার আশা, সাময়িক যে মূল্যবৃদ্ধি হয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

বিইআরসি থেকে আগেভাগে মূল্যবৃদ্ধির তথ্য ফাঁস হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের কেউ এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

এদিকে বাসাবাড়িতে গ্যাস সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে গ্যাসের স্থানীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজির পরিমাণ কমেনি। তবে শীতকালে পাইপলাইনের কারিগরি সীমাবদ্ধতার কারণে সরবরাহে সাময়িক সমস্যা দেখা দেয়। এটি কোনো ঘাটতির কারণে নয়।

তিনি আরও জানান, কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে জাহাজীকরণে সমস্যা হতে পারে, তবে চলতি মাসে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। সরকার আগাম প্রস্তুতি হিসেবে বিষয়টি পর্যালোচনা করছে।

৫৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন