সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
খেলা

আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের সিদ্ধান্তকে বিসিবি'র সমর্থন 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আইপিএল আর দেখানো হবে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ফলে এমন সিদ্ধান্ত আসতে পারে- এমনটাই ধারণা করা হচ্ছিল।

সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিক্রিয়া জানতে চাইলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এটি সম্প্রচার করা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। তথ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, বিসিবির পক্ষ থেকে তা সমর্থন করা হচ্ছে।

এদিকে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলোচনা এবং এর প্রভাব দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ওপর পড়তে পারে কি না - এমন প্রশ্নও ওঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, এ বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে বিসিবির কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, আইসিসির ইভেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিসিবি সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করছে।

বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ বা ভবিষ্যৎ বিশ্বকাপ খেলায় কোনো প্রভাব পড়বে কি না- এমন শঙ্কা প্রসঙ্গে বুলবুল বলেন, দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপে অংশগ্রহণ এক বিষয়, আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত বিসিবির মূল মনোযোগ রয়েছে আসন্ন বিশ্বকাপ সংক্রান্ত প্রস্তুতির দিকেই।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন