সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদক। প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ সেকেন্ড ধরে চলা ওই ফোনালাপে ট্রাম্প অভিযানের বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক জানান, কী ঘটেছে এবং পরবর্তী পরিস্থিতি কী হতে পারে—তা বোঝার জন্য তিনি প্রেসিডেন্টকে ফোন করেন। তিনবার রিং হওয়ার পর ট্রাম্প ফোন রিসিভ করেন।

ফোনালাপে ট্রাম্প অভিযানের সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এটি ছিল অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। অসাধারণ সেনা ও দক্ষ মানুষ এতে যুক্ত ছিলেন। পুরো অভিযানটি ছিল একেবারেই চমৎকার।”

প্রতিবেদক আরও জানান, তিনি জানতে চান—সামাজিক মাধ্যমে ট্রাম্প যাকে ‘বড় পরিসরের হামলা’ হিসেবে উল্লেখ করেছেন, সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়েছিল কি না। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি পরে আলোচনা করা হবে এবং এ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিস্থিতি এবং এই উচ্চঝুঁকির অভিযান কেন প্রয়োজন ছিল—এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বিস্তারিত মন্তব্য না করে বলেন, সকাল ১১টায় সব জানানো হবে।

প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, ফোনালাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-আ-লাগো থেকে বক্তব্য দেবেন। মার-আ-লাগো তার ব্যক্তিগত ক্লাব ও বাসভবন, যেখানে তিনি গত দুই সপ্তাহ অবস্থান করছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। স্ত্রীসহ তাকে আটক করে পরে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে পাদ্রিনো এই মার্কিন পদক্ষেপকে ভেনেজুয়েলার বিরুদ্ধে “সবচেয়ে ভয়াবহ আগ্রাসন” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশনা অনুযায়ী সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না।”

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন