সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
রাজনীতি

চট্টগ্রাম-৫: জাতীয় পার্টির আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এই ঘোষণা দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, 'আনিসুল ইসলাম মাহমুদ তার দলীয় মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল নেই। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।'

চট্টগ্রাম-৫ আসনটি গঠিত হয়েছে হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম নগরের ১ ও ২ নম্বর ওয়ার্ড থেকে। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ আগস্ট আনিসুল ইসলাম মাহমুদ ‘ঐক্য সম্মেলন’ আয়োজন করে দলের কিছু নেতা নিয়ে আলাদা হন। তাদের সঙ্গে ছিলেন রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলা।

এর আগে ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বে একটি ২০ দলের জোট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঘোষণা করা হয়। এ জোটের সভাপতির দায়িত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ।

রাজনৈতিক জীবনে আনিসুল ইসলাম মাহমুদ বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালে বিএনপির টিকেটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির টিকেটে জয়ী হন। ২০০৮ সালে আওয়ামী লীগের মহাজোট থেকে নির্বাচিত হন। এছাড়া তিনি এরশাদ ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন