সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

বাণিজ্য মেলা নিয়ে প্রধান উপদেষ্টার বানী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এ অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে ৩১ ডিসেম্বর জারি করা এক বাণীতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এই মেলা দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, মেলাটি প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর কারণে সময়সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি ব্যতিক্রমী আয়োজন, যা বিশ্বদরবারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। তিনি দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের পণ্য ও উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে।

তিনি আরও বলেন, দেশীয় পণ্যের প্রচার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ডিআইটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাসব্যাপী এই মেলা দেশীয় গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ক্রেতা ও আমদানিকারকদের সামনে উপস্থাপনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তাদের বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক প্রবণতা সম্পর্কে ধারণা দিতে সহায়ক হচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে এবং এই লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি কার্যকর অনুঘটক হতে পারে। তিনি আশা করেন, মেলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।

সবশেষে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে মেলাটি ক্রেতাবান্ধব ও উৎসবমুখর আয়োজনে পরিণত হবে। তিনি ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন