সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
খেলা

যুব বিশ্বকাপের জন্য আজিজুলের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার।

ঘোষিত সূচি অনুযায়ী, যুব বিশ্বকাপে অংশ নিতে আগামী রবিবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, শক্তিশালী ভারত দলের বিপক্ষে। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে যুবারা। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সবশেষ আসরে পাকিস্তানের কাছে অলিখিত কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল:
আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহারিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলীন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই খেলোয়াড়রা:
আবদুর রহিম, দেবাশিস সরকার, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।

 

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন