সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বললেন জয়শঙ্কর, সিপিইসি নিয়ে সতর্কতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ইঙ্গিত করে বলেছেন, সব প্রতিবেশী এক রকম হয় না, আর কিছু প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করে।

শুক্রবার আইআইটি মাদ্রাজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কোনো দেশ যদি বারবার সন্ত্রাসবাদের পথ বেছে নেয়, তাহলে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের অধিকার।

সিন্ধু জলবণ্টন চুক্তি ঘিরে পাকিস্তানের হুঁশিয়ারির জবাবে জয়শঙ্কর স্পষ্ট করে জানান, ভারত কী করবে বা করবে না- তা অন্য কোনো দেশ নির্ধারণ করতে পারে না। তিনি বলেন, প্রতিবেশী যদি সহযোগী হয়, ভারত সবসময় পাশে দাঁড়ায়, কিন্তু ক্ষতিকর আচরণ হলে তার জবাবও দেওয়া হবে।

জয়শঙ্করের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন গত বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে লস্কর-ই-তৈয়বা হামলার পর ভারতের নেওয়া সামরিক অভিযানের প্রসঙ্গ আবার আলোচনায় এসেছে। ওই হামলার পর ভারত পাকিস্তান ও পাক-নিয়ন্ত্রিত কাশ্মীর লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়।

এদিকে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মির ইয়ার বালুচ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে চীন বেলুচিস্তানে সেনা মোতায়েন করতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে।

মির বালুচ অভিযোগ করেন, বেলুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিয়ন্ত্রণে নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। তাঁর দাবি, ২০২৫ সালের মে মাসে বালুচ জাতীয়তাবাদীরা পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। তিনি জানান, “রিপাবলিক অব বেলুচিস্তান” ২০২৬ সালের শুরুতে ‘বেলুচিস্তান গ্লোবাল ডিপ্লোম্যাটিক উইক’ আয়োজনের পরিকল্পনা করছে।

নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় মির বালুচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের প্রশংসা করেন এবং বেলুচিস্তান ও ভারতের মধ্যে ঐতিহাসিক ও আধ্যাত্মিক সংযোগের কথাও উল্লেখ করেন।

চিঠিতে তিনি আরও বলেন, বেলুচিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার না করা হলে চীন ও পাকিস্তানের যৌথ সামরিক তৎপরতা এই অঞ্চলে নতুন সংকট সৃষ্টি করতে পারে। যদিও বেইজিং ও ইসলামাবাদ উভয়ই সামরিক সম্প্রসারণের অভিযোগ নাকচ করেছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন