সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কলাপাড়া, বছরের সর্বনিম্ন ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘন কুয়াশার প্রভাব কিছুটা কমলেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের সর্বদক্ষিণের জনপদ পটুয়াখালীর কলাপাড়া।

উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বুধবার (আজ) সকাল ৯টায় কলাপাড়ায় চলতি বছরের সর্বনিম্ন ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল একই সময়ে কলাপাড়ায় তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বছরের ২৮ জানুয়ারি এখানে সর্বনিম্ন ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কনকনে ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের অনেকেই পড়েছেন চরম সংকটে। গভীর সাগরে অবস্থানরত জেলেরাও তীব্র শীতে দুর্ভোগে আছেন। শীত থেকে বাঁচতে অনেককে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

এদিকে শীতের প্রকোপ বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বিশেষ করে শিশু ও প্রবীণদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমির বলেন, 'আমার জীবনে এমন তীব্র শীত আগে দেখিনি। এভাবে শীত আরও কয়েকদিন স্থায়ী হলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। দিনমজুরদের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে, শীতজনিত রোগও বেড়ে যাচ্ছে।'

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে না ফিরলে শীতের দুর্ভোগ আরও বাড়তে পারে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন