সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশকুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
পশ্চিমবঙ্গ

এসআইআর শুনানিকে ঘিরে অসন্তোষ

পোলবা-দাদপুর ও সামশেরগঞ্জে বিক্ষোভ, শুনানি সাময়িকভাবে বন্ধ 

শেখ হাসান
শেখ হাসান

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে টানা অসন্তোষ সৃষ্টি হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও হুগলি ও মুর্শিদাবাদে একাধিক বিডিও অফিসে বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শুনানি।

তৃণমূল কংগ্রেসের বিধায়কদের অভিযোগ, বিএলএ–২ (বুথ লেভেল এজেন্ট)–দের উপস্থিত থাকতে না দেওয়ায় স্বচ্ছতা ব্যাহত হচ্ছে।

সোমবার চুঁচুড়ার মগরা বিডিও অফিসে শুনানি বন্ধের পর মঙ্গলবার পোলবা–দাদপুর বিডিও অফিসে চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার শুনানিতে বাধা পড়ে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সেখানে উপস্থিত হন। বিএলএ–দের অংশগ্রহণ নিশ্চিত না হলে শুনানি হতে দেওয়া হবে না—এই দাবিতে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। ফলে সকাল ১১টা থেকে শুরু হওয়া শুনানি কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ফের শুনানি শুরু হয়।

অসিত মজুমদার বলেন, “নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ ছাড়া বিএলএ–দের বাদ দিয়ে শুনানি চলতে পারে না। সব রাজনৈতিক দলের বিএলএ–দের উপস্থিতির দাবিতেই আমরা অবস্থান করছি।” যদিও তপন দাশগুপ্ত তাঁর বিধানসভায় শুনানি বন্ধ থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “বিএলএ–দের নিয়েই শুনানি চলছে। তবে কোথাও বিএলএ–২–দের ঢুকতে না দিলে প্রতিবাদ হওয়াই স্বাভাবিক।”

পোলবা–দাদপুরের বিডিও জগদীশচন্দ্র বারুই জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুনানিতে বিএলএ–২–দের অংশ নিতে দেওয়া যাবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে বিজেপি নেতা অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, “শুনানি সুষ্ঠুভাবে হওয়ার কথা। কিন্তু তৃণমূল বিধায়করা তা আটকে ভোটারদের বঞ্চিত করছেন।” শুনানিতে অংশ নেওয়া সাধারণ ভোটারদের একাংশও বলেন, তাঁরা কোনও বিশৃঙ্খলা চান না, কমিশনের নির্দেশ মেনেই শুনানি হোক।

অন্যদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এসআইআর শুনানিকে ঘিরে তৃণমূলের বিক্ষোভে বন্ধ হয়ে যায় শুনানি। স্থানীয় বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস চত্বরে স্লোগান ও বিক্ষোভ হয়। তৃণমূলের অভিযোগ, এসআইআর–এর নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং বিএলএ–২–দের শুনানি টেবিলে বসতে দিতে হবে।

আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এই আন্দোলন। ভোটারদের হয়রানি বরদাস্ত করা হবে না।” প্রশাসনের স্বচ্ছতার দাবি জানিয়ে তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দেয়, দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন