সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

তাইওয়ানে চীনের লাইভ-ফায়ার সামরিক মহড়া, উত্তেজনা চরমে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাইওয়ানের আশপাশে সোমবার সরাসরি গোলাবর্ষণসহ ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন।

বেইজিং জানিয়েছে, এ মহড়ার উদ্দেশ্য হলো স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কাছে সম্ভাব্য অবরোধ তৈরির সক্ষমতা যাচাই করা। তবে এই পদক্ষেপকে ‘সামরিক ভীতি প্রদর্শন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়ে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পরপরই বেইজিং এ সামরিক মহড়া শুরু করায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

চীনা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাইওয়ানের উত্তর ও দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে সামুদ্রিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ‘লাইভ-ফায়ার প্রশিক্ষণ’ চলছে। এতে ডেস্ট্রয়ার ও ফ্রিগেটসহ নৌযান, যুদ্ধবিমান, বোমারু বিমান এবং ড্রোন অংশ নিচ্ছে।

এর আগে চীনের এক সামরিক মুখপাত্র জানান, ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্সের সমন্বয়ে একটি বড় পরিসরের যৌথ মহড়া পরিচালনা করা হবে। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্নেল শি ই বলেন, এ মহড়ার লক্ষ্য সমুদ্র ও আকাশে যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, যৌথভাবে আধিপত্য প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকার অবরোধ সক্ষমতা যাচাই এবং প্রতিরোধমূলক অবস্থান নেওয়া।

চীন এ উপলক্ষে একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে তাইওয়ানের চারপাশে পাঁচটি বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। মানচিত্র অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অতিরিক্ত লাইভ-ফায়ার কার্যক্রম চলবে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট জলসীমা ও আকাশপথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেনশিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও বলেন, আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখানো চীনের এই আচরণ নিন্দনীয়। তাইপে জানিয়েছে, সোমবার তারা উত্তর ও পূর্ব উপকূলে চারটি চীনা কোস্টগার্ড জাহাজ শনাক্ত করেছে।

তাইওয়ানের কোস্টগার্ড জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বড় জাহাজ মোতায়েনসহ অতিরিক্ত সহায়ক ইউনিট পাঠানো হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী একটি প্রতিক্রিয়া কেন্দ্র স্থাপন করে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিমূলক মহড়া চালিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এসব সামরিক তৎপরতা চীনা কমিউনিস্ট পার্টির আগ্রাসী মনোভাবকে আরও স্পষ্ট করে তুলেছে। তাইওয়ান মনে করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে চীন।

অন্যদিকে চীনের সেনা মুখপাত্র শি ই দাবি করেন, এ মহড়া তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা এবং চীনের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় এটি একটি বৈধ পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, মহড়ার অন্যতম লক্ষ্য ছিল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো-উত্তরের কিলুং ও দক্ষিণের কাওশিয়াং- অবরোধের সক্ষমতা যাচাই।

উল্লেখ্য, গত এপ্রিলেও তাইওয়ানের চারপাশে সরাসরি গোলাবর্ষণসহ বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল চীন। চলতি মাসে যুক্তরাষ্ট্রের ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের পর বেইজিং ঘোষণা দেয়, নিজেদের ভূখণ্ড রক্ষায় তারা আরও দৃঢ় পদক্ষেপ নেবে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন