সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি: ৩শ' কেজি তামার তারসহ ৩ জন গ্রেপ্তার

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিউ আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার (এআইএস) পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ ৩০০ কেজি তামার তার উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। তারা গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এই সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরা ও মনিটরও ভাঙচুর করে।

ডাকাতদের হামলায় নিরাপত্তাকর্মী পরিতোষ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

সংবাদ পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় ৩০০ কেজি তামার তার উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ও বুধবার রাতে পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত মো. সুজন মিয়া (৩৯), মো. রতন শেখ (৩২) ও মো. বিপ্লব হোসেন (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।”
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন