সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

আজ বড়দিন, আনন্দ ও প্রার্থনায় মুখর গির্জাগুলো

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলো রঙিন সাজসজ্জা ও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে।

বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে চলছে বিশেষ প্রার্থনার আয়োজন। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা এবং মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চ ঘুরে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। গির্জার ভেতর ও বাইরে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি, যিশুখ্রিষ্টের জন্মদৃশ্যের প্রতীকী উপস্থাপনা এবং আলোকসজ্জা।

আজ তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে সকাল সাতটা ও নয়টায়। অন্যদিকে মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে প্রার্থনা হবে সকাল আটটায়। এসব প্রার্থনায় অংশ নিতে হাজারো খ্রিষ্টান ধর্মাবলম্বী গির্জায় সমবেত হবেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। মানবজাতিকে সত্য, ন্যায় ও ভালোবাসার পথে পরিচালিত করাই ছিল তাঁর জীবনের মূল আদর্শ।

বড়দিন উপলক্ষে পরিবারগুলোতে কেক কাটা, বিশেষ খাবার রান্না, শিশুদের উপহার দেওয়া এবং ঘর সাজানোর মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। গির্জাগুলোতে ধর্মীয় সংগীত, প্রার্থনা এবং নীরবে মোমবাতি জ্বালিয়ে যিশুর জীবনের আদর্শ স্মরণের আয়োজন করা হয়েছে।

সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, এবারের বড়দিনে বিশ্ব ও দেশের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এই প্রার্থনা শুধু খ্রিষ্টানদের জন্য নয়, সব ধর্মের মানুষের কল্যাণের জন্য।

পবিত্র জপমালা রানীর গির্জার পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেস বলেন, যিশুখ্রিষ্ট আজীবন প্রান্তিক মানুষের মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে এবারের বড়দিনে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে। তিনি এই সৌহার্দ্য আরও দৃঢ় করে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে যিশুখ্রিষ্টকে মানবতার মুক্তির দূত ও আলোর দিশারি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর শিক্ষা ভালোবাসা, ক্ষমা ও সেবার অনন্য দৃষ্টান্ত। দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন