সর্বশেষ

জাতীয়আজ সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
জাতির উদ্দেশে ভাষণ: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
সারাদেশহাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
নারায়ণগঞ্জ-২ আসনে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রচারণাকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আহত
পঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
ফেবু লিখন

বরফের দেশ কানাডায় কয়েকদিন

আহসান নবাব
আহসান নবাব

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লসএঞ্জেলস টু টরেন্টো। দুটো অনিন্দ্য সুন্দর এয়ারপোর্টের গেটওয়ে দিয়ে, জীবনের শেষ প্রান্তে এসে ছোট ভাই সম্রাটকে দেখতে টরেন্টো আর ভাতিজা তমালকে দেখতে নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স শহর ঘুরতে গিয়েছিলাম।

এই ডিসেম্বরের প্রথম দিকে যখন গেলাম তখন ভীষণ রকম শীতের তুষারপাত। রাস্তায়, জনপদে, পার্কে, সর্বত্র সাদা বরফের অবিরল স্তুপ, সারাটা সময়ই মাইনাস ১৪/১৫ তাপমাত্রায় চাঁদের দেশে যাওয়ার মতো ড্রেস পরে ঘোরাঘুরি করতে হয়েছে। কাহিল হয়ে পড়িনি, পৃথিবীর বহু দেশের এইরকম প্রতিকূলতার সাথে মিতালি হয়েছে আমার।

টরেন্টো শহরে আমার খালা থাকেন। মেরী খালা, রুবি খালা, জিনিয়া খালা। খালুরা থাকেন, কয়েকবার তাদের বাড়িতে গিয়েছি। সেকি সমাদর, সেকি ভালোবাসা! খালা-খালু-ভাইবোনদের ভালোবাসা পেয়ে আমরা দুই ভাই অভিভূত। সম্রাট তাদের সংস্পর্শে থাকবে—এটা আমাদের পুরো পরিবারের জন্য ভরসার। এখানে ছোট ভাই রাজার জানি বন্ধু দিনু আলম পরিবার নিয়ে থাকে। ওরা আমাদের জীবনযাত্রার অংশ।

সম্রাট ভাইয়ের স্নেহ নিয়ে মাথার ওপর ছাতা পেয়েছে। আমার ছোট কিন্তু বহু আগে থেকে পরম্পরায় ঘনিষ্ঠ বন্ধু, সাংবাদিক সঞ্জয় চাকী এখানে আছে, সম্রাট আমার এবং তার পেশার সম্পর্ক নিয়ে বেশ মিলে-মিশে আছে। কানাডায় দেশের বহু প্রবীণ-নবীন সাংবাদিক আছেন, যারা এখানে স্থায়ী, সবার সাথে ওর হৃদ্যতা আছে। বিশেষ করে সুলতান আর ওর পরিবারের সাথে ওর সম্পর্কের নিবিড়তা দেখে আমি মুগ্ধ। আমার নিজের ঘনিষ্ঠ বন্ধু ইঞ্জি. আনোয়ার আছে, সে আর ভাবী সমু-র পাশে আছে ভাইয়ের মতোই। আছে ছোটবেলার রাজবাড়ী শহরের ছোটবোন সম বেবী, ওর পরিবার—সবার স্নেহ-ভালোবাসা নিয়ে টরেন্টোতে সমু বেশ আছে। সবার বাসায়ই একাধিকবার দাওয়াত খেতে হয়েছে।

টরেন্টোর এগারো দিনই দুইবেলা দাওয়াত খেতে হয়েছে। এদের অনেকেই আমাকে শীতের অপূর্ব সুন্দর নায়াগ্রা দেখিয়েছে। কানাডা অংশ থেকে নায়াগ্রা না দেখলে চিরসুন্দরী, তন্বী, মোহময়ী, লাস্যময়ী নায়াগ্রাকে মিস করা হয়। এই শীতে সে তার সবটুকু জৌলুস উপচে দিয়েছে যেন! বিস্মিত নয়নে দেখা অপরূপা নায়াগ্রা মুগ্ধ করেছে আমাকে।

টরেন্টোর ডাউনটাউন, কানাডার রেলওয়ের প্রথম স্টেশন, রেলের ক্রমবিকাশের সকল ইঞ্জিন, রেল জাদুঘর, সুবিশাল অন্টারিও লেক আর বরফ আবৃত লেকের পাড় মুগ্ধ চোখে দেখলাম। সাবওয়ে ট্রেন, গো ট্রেন, নগরজুড়ে ছড়িয়ে থাকা সিটি বাসে চড়ে ওদের নাগরিক জীবনের স্বাদ নিয়ে নিলাম। টরেন্টোর বাঙালির আড্ডাপাড়া খ্যাত ড্যানফোর্থে গেলাম, লাইব্রেরিতে গেলাম, নানা মানের রেস্টুরেন্টে গেলাম, সুন্দর নিপাট সাজানো কয়েকটি মসজিদে নামাজ পড়লাম। ১০/১১ দিনে টরেন্টোর প্রায় সবটাই দেখে নিলাম। দেখে নিলাম কানাডার সর্বাধুনিক জীবনযাত্রা, সভ্যতার চূড়ান্ত মানবিক রূপ।

গিয়েছিলাম তমাল, আমার বড় ভাইয়ের ছেলে, আমার অনেক আদরের সন্তানসম তমালের কানাডার নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্সসহ আশেপাশের শহরগুলোতে। চারদিকে আটলান্টিক মহাসাগর ঘেরা এই শহরটি কানাডার ব্রিটিশ-স্কটিশ অকুপায়েড দ্বীপ শহর।

নোভা স্কোশিয়া সেই রকম সুন্দর একটা শহর, ইউরোপীয় ধাঁচের। উঁচু-নিচু ঢালে পরিকল্পিত রাস্তা, পার্ক, গোটা কয়েক বিশ্বমানের ইউনিভার্সিটি, আর চার পাশে মহাসাগর আটলান্টিকের পাড়ে গড়ে ওঠা একাধিক সমুদ্রবন্দর। শহর থেকে অনেক দূরে মহাসাগরের তীরে পেগিস কোভ শহরের তীর ঘেঁষে যুগযুগ ধরে দাঁড়িয়ে থাকা লাইটহাউস আর তীরে আছড়ে পড়া মহাসামুদ্রিক ঢেউ বিমোহিত করেছে আমাকে, করবে যে কাউকে। সে এক অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্য।

এমন লাইটহাউস আগে বহুবার পৃথিবীর বহু প্রান্তে দেখেছি, আর সেই সব হাজার বছরের নাবিকদের কথা ভাবি, যারা মাসের পর মাস ভেসে বেড়ায় কূল-কিনারাহীন জলরাশির ভয়াল জীবনে, যাদের কাছে বাতিঘর মানে জীবনের কাছে আসা…। কানাডা ভ্রমণকালের সাহচর্য দেওয়া, আতিথেয়তা দেওয়া সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি।

একসময় ফিরতে হয় লসএঞ্জেলসে, টেক্সাসে। ছেলের কাছে, নাতনি-বউমা, মেয়ের কাছে। এখন এটাই আমার ঠিকানা, এটাই আমার গন্তব্য। জানি, আমাদের দুরতম দ্বীপে বাতিঘর হয়ে নিত্য আছে আরও একজন….

লেখক : গদ্যশিল্পী।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন