সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

মুরগি খাওয়ায় কুকুরছানা পিটিয়ে হত্যা, পুলিশ নিয়েছে তদন্তভার

মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) আশ্রয়ণ এলাকায় দুই কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অপর দুটি কুকুরছানাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা জানায়, কুকুরছানাগুলো একটি বাড়ির মুরগির বাচ্চা খেয়ে ফেলার কারণে অভিযুক্ত সোনিয়া বেগম রেগে গিয়ে লাঠি দিয়ে কুকুরছানাগুলোকে হত্যা করেন। অভিযুক্ত সোনিয়া ওই এলাকার বাসিন্দা এবং আলমগীর ও শামসুন্নাহারের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, 'নিরীহ প্রাণীর ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর যথাযথ শাস্তি হওয়া উচিত।'

সত্তার হাওলাদার বলেন, 'মুরগি খেয়েছে বলে প্রাণীকে হত্যা করা অমানবিক। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।'

এ্যানিমেল লাভারস সংগঠনের সদস্য কেএম বাচ্চু বলেন, 'প্রাণীর ওপর এই ধরনের বর্বরতা সমাজের জন্য ভয়ংকর বার্তা দেয়। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।'

অভিযুক্ত সোনিয়া বেগম ঘটনার বিষয়ে জানান, 'আমার দুটি মুরগির বাচ্চা খেয়ে ফেলার কারণে আমি রাগে পিটিয়ে মেরেছি। এর আগেও অনেক কুকুরছানা আমার মুরগি খেয়েছে।'

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, 'এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহব্বত খান জানান, 'আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন