সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র পুনরায় উত্তোলন

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলের নেতারা।

সোমবার দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির নির্বাচনী সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শাহজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, দলীয় চেয়ারপারসনের প্রার্থিতাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বগুড়ায় আসবেন।

মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে গাবতলী উপজেলা চত্বরে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

এদিকে, এর আগের দিন বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও সংরক্ষণ করেন বিএনপির স্থানীয় নেতারা।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন