সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার দুটি সংসদীয় আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়।

রোববার দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে অবস্থিত নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়া এর আগে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে এই আসন থেকে তাকে আরও বড় ব্যবধানে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ ভোটাররা খালেদা জিয়াকে ভোট দিতে মুখিয়ে আছেন।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হলেও মনোনয়নপত্র তোলার সময় তারা ভেতরে প্রবেশ করেননি।

মনোনয়ন উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা জানান, বগুড়া সদর আসন থেকে তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, তারেক রহমানের প্রার্থিতা বগুড়াবাসীর জন্য গর্বের বিষয় এবং সদর এলাকার ভোটাররা তাকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন