সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটিতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী শিকদারকে প্রধান সমন্বয়কারী এবং চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে গত ১৭ ডিসেম্বর এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পরপরই কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিএনপির একাধিক সাবেক নেতাকে সামনে রেখে এনসিপির এই কমিটি গঠনের খবরে চৌহালী, বেলকুচি ও এনায়েতপুর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমিটিতে স্থান পাওয়া সাবেক বিএনপি নেতাদের দাবি, দলটির ভেতরে দীর্ঘদিন অবমূল্যায়নের শিকার হওয়ায় তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। অন্যদিকে জেলা বিএনপি বলছে, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট নেতারা আগেই দল থেকে বহিষ্কৃত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ-৫ (চৌহালী, বেলকুচি ও এনায়েতপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদের এনসিপি থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় জামায়াত, বিএনপি ও এনসিপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জোরালো হতে পারে। এই প্রেক্ষাপটেই মনজুর কাদেরের নেতৃত্বে এনসিপিকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ের সাবেক বিএনপি নেতাদের নিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

নতুন কমিটিতে প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার ও যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন ছাড়াও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

এ বিষয়ে ইউনুস আলী শিকদার বলেন, 'দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু দলের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম খান আলীম নেতৃত্বে আসার পর আমাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই আমরা বিএনপি ছেড়ে মনজুর কাদেরের নেতৃত্বে এনসিপিতে যোগ দিয়েছি।'

অন্যদিকে, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ হোসেন মোল্লা দাবি করেন, 'ইউনুস শিকদার ও মাহফুজা খাতুনসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি থেকে বহিষ্কৃত। সংগঠনে তাদের আর কোনো অবস্থান নেই।'

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'এনসিপির নতুন কমিটি সম্পর্কে আমরা অবগত নই। তবে দলবিরোধী কর্মকাণ্ডের কারণে ইউনুস শিকদার ও মাহফুজা খাতুনকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।'

৪১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন