সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
জাতীয়

সাংবাদিক আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নিয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীর, মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বর্তমানে ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা ডিবি কার্যালয়ে আসছেন এবং তাকে থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আনা হয়। এ সময় তিনি মুঠোফোনে গণমাধ্যমকে জানান, তাঁকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সন্ধ্যার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিবি প্রধানের সঙ্গে কথা বলার কথা জানানো হয়েছে।

সোমবার বিকেলে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ডিবি আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে। এ মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আনিস আলমগীর এক মাস আগে একটি টেলিভিশন টকশোতে মন্তব্য করেন যে, ‘আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে’। এ ছাড়া মামলার অপর আসামিরা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আইডি থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী ও কটাক্ষমূলক পোস্ট ও মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব পোস্ট ও বক্তব্যের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে উসকানিমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, সহিংসতা উসকে দেওয়া এবং গুরুতর অপরাধে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন।

বাদী পক্ষ অভিযোগসংক্রান্ত বিভিন্ন অনলাইন মন্তব্য ও লিংক সংগ্রহ করে থানায় এজাহার দায়ের করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

পুলিশ জানায়, আনিস আলমগীরকে ডিবির লালবাগ বিভাগের একটি দল ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। সময় স্বল্পতার কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। মামলার পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, সম্ভাব্য নতুন আসামি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ঘটনার বিস্তারিত উদঘাটনের জন্য তাঁকে সাত দিনের পুলিশি রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন