সর্বশেষ

জাতীয়নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশসলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জহুরা ফাউন্ডেশন।

সংগঠনটির উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘জহুরা ভিলা’ প্রাঙ্গণে ৮৯ জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জহুরা ফাউন্ডেশন ও জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি) নিউরো মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. বাহাদুর আলী মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং প্রতিষ্ঠানের আজীবন সদস্য আতাউর রহমান রেজা।

ফাউন্ডেশনের সদস্য সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জহুরা ফাউন্ডেশনের সিইও শায়লা সুলতানা, জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের সম্পাদক আবদুল মান্নান, মালঞ্চী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন নায়েবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, ডেঙ্গারগ্রাম ও পাবনার শালগারীয়া এলাকার শীতার্ত ৮৯ জন নারী ও পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জহুরা ফাউন্ডেশনের সিইও শায়লা সুলতানা বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিধবা ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সেবা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, দরিদ্র শিক্ষার্থী ও নবদম্পতিদের সহায়তা, বিনামূল্যে অস্ত্রোপচার, ইফতার ও কোরবানির গোস্ত বিতরণসহ নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন