সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশনড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সাতক্ষীরায় ওয়াইফাই লাইন কাটাকে কেন্দ্র করে সহিংসতা, দুইজন আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় ওয়াইফাই ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামে সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) এবং দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, ভোরের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি সাহেব আলীর বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে তিনি ও স্থানীয় কয়েকজন তাদের বাধা দিলে একজনকে আটক করা হয়। এ সময় বাকিরা তাকে ছাড়িয়ে নিতে এলাকাবাসীর দিকে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে ও নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, তার পেটে গুলির ছররা লেগেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। একপক্ষের লোকজন তার কাটতে গেলে অপরপক্ষ একজনকে আটক করে। আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে একধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়, এতে দুজন আহত হন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কয়েকটি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এটি গুলিবর্ষণের ঘটনা নয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন