সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সুন্দরবনে ৭ জেলে অপহরণ, মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের মালঞ্চ নদীর হাঁসখালী খাল এলাকায় মাছ ও কাঁকড়া শিকার করতে গিয়ে ডন বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হয়েছেন সাতজন জেলে। প্রতি জনের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. ফজলুল হক সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর এক দিন আগে, রোববার সকালে অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) এবং হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

অপহরণের সময় পাশের নৌকায় থাকা জেলে ফজর আলী ও সবুজ মিয়া জানান, তিন দিন আগে কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে জেলেরা কাঁকড়া শিকারে বনে প্রবেশ করেন। রোববার সকালে প্রায় ১০ জন অস্ত্রধারী তিনটি নৌকায় এসে তাদের ঘিরে ধরে। পরপর প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় জলদস্যুরা এবং তাদের পরিবারের কাছে বিকাশ নম্বরে মুক্তিপণ পাঠাতে বলে।

জেলেরা আরও জানান, তিন দিনের মধ্যে টাকা না দিলে অপহৃতদের হাত-পা ভেঙে হত্যার হুমকি দিয়েছে দস্যুরা।

রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, 'বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ঘটনাস্থলে রয়েছে। সঠিক তথ্য নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

৪১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন