সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
প্রবাস

মালয়েশিয়া অভিযানে বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় বড় ধরনের অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও তানি মার্কেটজুড়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মোট ১ হাজার ১১৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে বৈধ নথি না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও আছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

অভিযানের নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি। তিনি জানান, রাজধানীর নিকটবর্তী হওয়ায় এই এলাকায় দীর্ঘদিন ধরে বহু বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছিলেন এবং কেউ কেউ অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করছিলেন। জননিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেই অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে ৩৫ জন নারীও রয়েছেন, যাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩৫৮ সদস্যের একটি সমন্বিত দল, যার মধ্যে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা ছিলেন- এ অভিযানে অংশ নেয়। এছাড়া মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দুইজন মালয়েশীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

সব আটক অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।

৯৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন