সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর-মনোহরদী সড়কের পচারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, নিহতরা হলেন- শিবপুরের বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে ২২ বছর বয়সী মাহমুদুল হাসান রাজ এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ২১ বছর বয়সী শফিক।

মোটরসাইকেল দুর্ঘটনার পরে তাদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত দুইজনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও নিহতদের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রাজ ও শফিক ব্যবসার কাজ শেষে মনোহরদী থেকে মোটরসাইকেলে শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। রাজ ঘটনাস্থলেই মারা যান, শফিক হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

ওসি আফজাল হোসাইন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন