সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে, এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টে নেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপি প্রধানের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

এর আগে গুলশানে বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত নাজুক। তিনি বলেন, 'ম্যাডাম অসুস্থ। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করছি।'

গত রোববার গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে বৃহস্পতিবার তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা যুক্ত রয়েছেন। এই বোর্ডে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা যুক্ত আছেন। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম সমন্বয় করছেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন