সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর হাতে যুবকের নির্মম হত্যাকাণ্ড

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি শনিবার (২৯ নভেম্বর) দুপুর একটার দিকে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনি হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহানের জন্য মাদক বহনের কাজ করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে আর্থিক বিরোধ তৈরি হয়। ২৮ নভেম্বর তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সোহানের লোকজন জনিকে মারধর করে এবং স্থানীয় চিকিৎসকের কাছে তার পিঠে একাধিক সেলাই দিতে হয়। অভিযোগ আছে, এ সময় সোহান জনিকে হত্যার হুমকিও দেন।

পরবর্তীতে, শনিবার দুপুরে জনি বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০–৬০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলাইমান শেখ জানান, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন